গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ-জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর ক্যানালপাড়ার মতিয়ার রহমানের ছেলে সবুজ (২৯) এবং পৌর এলাকার সাতগাড়ী নতুনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে শাহজাহান আলী (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ-জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপীনাথপুর তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ সবুজকে এবং দুপুর সাড়ে ১২টার দিকে গোপীনাথপুর মাজারের পিছনে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ শাহজাহান আলীকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ-জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকেই ৩ মাস করে কারাদণ্ড ও ৫ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)