দর্শনার সুলতানপুরে প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
দর্শনার সুলতানপুরে প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনা সুলতানপুরে নিজ বাড়ির ঘরের আড়াই গলাইদড়ি দিয়ে রিপন আলী (২২) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছেন। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের দক্ষিণ পাড়ার মুনছুর আলীর ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ির ঘরের শয়নকক্ষের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। গতকাল বুধবার ভোরের দিকে পরিবারের লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। গতকালই গ্রামের কবরস্থানে তাঁর লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রিপন আলী একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। তিনি মাঝে মধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তী খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়। তা ছাড়া সে নিজ ইচ্ছায় বাড়ি ফিরেও আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)