দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠানে এমপি টগর

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠানে এমপি টগর ছবির ক্যাপশন:

ওয়াসিম রয়েল, দর্শনা:

‘সত্যের ফুল ফুটুক কলমে’ এ স্লোগানে জাকজমকপূর্ণ আয়োজনে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় দর্শনা কেরুজ অফিসার্স ক্লাবে এ শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিরা জাতির বিবেক। দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাছাড়া সাংবাদিকরা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একজন সাংবাদিক তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার মাধ্যমে দুর্নীতি তুলে ধরে দেশকে একটি সুন্দর এবং দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে সহযোগিতা করে। সুতরাং আপনারা সবসময়ই সৎ ও নিষ্ঠার সাথে কাজ করবেন। আমাদের দেশনেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাঁর হাতকে শক্তিশালী করতে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর ও কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সকলকে ফুলের শুভেচ্ছা জানান এমপি আলী আজগার টগর এবং দর্শনা প্রেসক্লাবের নতুন ৯ জন সদস্য ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, ফরহাদ হোসেন, আব্দুর রহমান, মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান, রিফাত হোসেন, শ্রী সুকমল চন্দ্র দাস বাঁধন এবং সহযোগী সদস্য ইয়াসিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা শেষে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা ও কেরুজ ডিস্টিলারি পণ্যাগারের কর্মকর্তা আব্দুর রশিদ।

সাংবাদিক হানিফ মণ্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সহসম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারিক জামান, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এফএ আলমগীর, চঞ্চল মেহমুদ, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহ-সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক ও অর্থ সম্পাদক মাহমুদ হাসান রনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাহিত্য, সাংষ্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাদক সাব্বির আলীম, কার্যনির্বাহী সম্পাদক ইয়াছির আরাফাত মিলন, আহসান হাবীব মামুন ও ইকরামুল হক পিপুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)