চুয়াডাঙ্গায় মিতালী সংঘ ক্রিকেট টিমকে হারিয়ে ফরহাদ অগ্রণীর জয়

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
চুয়াডাঙ্গায় মিতালী সংঘ ক্রিকেট টিমকে হারিয়ে ফরহাদ অগ্রণীর জয় ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের একটি ম্যাচে মিতালী সংঘ ক্রিকেট টিমকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে ফরহাদ অগ্রণী ক্রিকেট টিম। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গার নতুন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে টসে জিতে মিতালী সংঘ ক্রিকেট টিম প্রথমে বোলিং এর এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে।

       জবাবে খেলতে নেমে মিতালী সংঘ ক্রিকেট টিম ১০৬ রান সংগ্রহ করে সব কয়টি উইকেট হারিয়ে পরাজিত হয়। খেলায় প্রথম ইনিংসে ব্যট করতে নেমে ফরহাদ অগ্রণী টিমের পক্ষে সর্বোচ্চ ২৬ সংগ্রহ করে জাফর। প্রথম ইনিংস শেষে দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট জয় করেন জাহাঙ্গীর। উল্লেখ্য, চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের এ খেলায় ফরহাদ অগ্রণী ক্রিকেট টিমকে স্পন্সার করছে দৈনিক সময়ের সমীকরণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)