মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুর অফিস:

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার, কলেজ সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে অভিযানে বেশকিছু গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করার পর গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ এবং ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মিল্টন খলিফা, ট্রাফিক সার্জেন্ট আলামিন ও শহর ট্রাফিকের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)