গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে পালিয়েছেন মাহিরুল

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে পালিয়েছেন মাহিরুল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মাহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা প্রশাসনসহ সমাজপতিতের দারে দারে ঘুরছেন। মাহিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক টাকা ফেরতের দাবি ভুক্তভোগীদের।

খোঁজ নিয়ে জানা যায়, গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মাহিরুল ইসলাম ২০১৬ সালে কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া বাজারে স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংস্থা চালু করে। ১ লাখ টাকায় প্রতি মাসে ১৬ শ টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতিতে এ এলাকার অন্তত ২ শতাধিক নারী-পুরুষের কাছ থেকে অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে সমিতিটির মালিক। মাহিরুলের শ্বশুর কাথুলী গ্রামের সুরাফ আলীর বাড়িতে থেকে তিনি ঋণদান ও লাভ দেওয়ার নামে প্রতারণা শুরু করে। গতকাল বুধবার দুপুরে গ্রাহকরা তাঁদের লগ্নিকৃত টাকা ফেরত আনতে গেলে অফিসে তালাবদ্ধ দেখতে পায় গ্রাহকরা। গ্রাহকরা অফিসের পাশে অবস্থান নিচ্ছে এমন পরিস্থিতি বুঝতে পেরে মাহিরুলসহ তার কর্মীরা আগেই পালিয়ে যায়।

এদিকে, লগ্নিকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা। তাঁদের দাবি, মাহিরুলকে খুঁেজ বের করে লগ্নিকৃত টাকা ফেরত দেওয়ার পাশাপাশি তাঁর প্রতারণার দায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

ভুক্তভোগী গাড়াবাড়িয়া গ্রামের ফড়ি শেখের স্ত্রী সামচ্ছুন্নাহার বলেন, তিনি ৪ লাখ টাকা রেখেছিলেন সংসারের আর্থিক সচ্ছলতার জন্য। কিন্তু লগ্নিকৃত টাকা নিয়ে সংস্থার পরিচালক মাহিরুল ইসলাম পলাতক রয়েছেন। একই গ্রামের আনারুল ইসলাম বলেন, প্রতি লাখে মাসে ১৬ হাজার টাকা দেওয়ার শর্তে ৩ লাখ লগ্নি করেছিলেন। লাভতো দূরের কথা মূল টাকাও ফেরত পাচ্ছেন না তিনি। গাড়াবাড়িয়া গ্রামের অন্ধ বায়েজিদ হোসেন বলেন, তিনি ৪ লাখ টাকা রেখেছিলেন। কিন্তু তিনি টাকা তুলতে গিয়ে জানতে পারনে সংস্থার পরিচালক মাহিরুল অফিসে তালা মেরে পালিয়ে গেছেন।

এবিষয়ে কথা বলার জন্য স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মাহিরুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মাঠকর্মী সাহারুল ইসলাম বলেন, তিনি মাঠকর্মী হিসেবে কাজ করতেন। সংস্থার পরিচালক মাহিরুল ইসলাম সব লেনদেন করতেন। এখন মাহিরুলকে তাঁরা খুঁজে পাচ্ছেন না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)