গাংনীতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2022-02-03 ইং
গাংনীতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে জিহান হোসেন (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা রায়পুর ইউনিয়নের শালদহ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিহান হোসেন শালদহ গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, জিহান হোসেন বাড়ির মধ্যে খেলা খেলছিল। খেলা করতে করতে অসাবধানতাবশত বাড়ির পাশে গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন জিহানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পার্শে একটি গর্তে জিহান হোসেনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এসময় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চিকিঃসকের কাছে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। শিশু জিহানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)