মেহেরপুরে এএসআই সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-02-02 ইং
মেহেরপুরে এএসআই সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর পুলিশ লাইনসে কর্মরত এএসআই (স.) মো. সিরাজুল ইসলাম চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার রাফিউল আলম অবসরে যাওয়া এএসআই সিরাজুল ইসলামকে ফুলের তোড়াসহ উপহার-সামগ্রী প্রদান করেন। পরে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পুলিশ পিকআপ গাড়িতে করে তার নিজ বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের ভোলায় দাড় গ্রামে পৌঁছে দেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, আরআই শাহানুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় ৪০ বছর চাকরীজীবন শেষ করে পিআরএল-এ যাওয়া সহকর্মীর বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়ার পূর্বে তাঁকে ফুল ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। তিনি এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপারের আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)