ঝিনাইদহে এক মাসে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

আপলোড তারিখঃ 2022-02-02 ইং
ঝিনাইদহে এক মাসে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

নতুন বছরের প্রথম মাসে ঝিনাইদহের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত ৫০ জন। পত্র-পত্রিকায় প্রকাশিত খবর মতে গত ৪ জানুয়ারি কালীগঞ্জের মধুগঞ্জ এলাকায় নিহত হন আব্দুস সালাম, ৫ জানুয়ারি মহেশপুরের সেজিয়া নামক স্থানে নিহত হন আমির হোসেন, ১০ জানুয়ারি সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের তন্ময় নিহত হন নয়মাইল নামক স্থানে, ১১ জানুয়ারি শৈলকুপার কদমতলায় নিহত হন শাহানারা খাতুন, ১২ জানুয়ারি, ১৪ জানুয়ারি সদর উপজেলার বোড়াই নামক স্থানে নিহত হন তারিক, ১৫ জানুয়ারি মহেশপুরের জিন্নানগর গ্রামে মর্জিনা খাতুন, একই দিন ইজিবাইক থেকে পড়ে কালীগঞ্জের মোস্তবাপুরে কলেজছাত্রী অন্বেষা সাহা, ২২ জানুয়ারি শৈলকুপার আসাননগর গ্রামে সেনা সদস্য তরিকুল, ২৬ জানুয়ারি সদর উপজেলার মাধবপুর গ্রামে মহিদুল ও ৩০ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় হিমেলা বেগম নিহত হন।

সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের পাশাপাশি অনিয়ন্ত্রিত ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে ঝিনাইদহ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে ঝিনাইদহ জেলায় ৮০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)