চুয়াডাঙ্গায় সাইকেল চোর মালোপাড়ার হানিফ শেখ আটক

আপলোড তারিখঃ 2022-02-02 ইং
চুয়াডাঙ্গায় সাইকেল চোর মালোপাড়ার হানিফ শেখ আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে সাইকেল চুরি করে পালানো মালোপাড়ার হানিফ শেখকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে আটক করে পুলিশে হাতে তুলে দেওয়া হয়। আটক হানিফ শেখ (৫৫) চুয়াডাঙ্গা পৌর শহরের মালোপাড়ার মৃত রহিম মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিগ বাজারের সামনে থেকে কৌশলে একটি সাইকেল চুরি করে পালিয়ে যায় হানিফ শেখ নামে ওই চোর। পরে বিগ বাজারের সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিও চিত্র দেখে চোর শনাক্ত করে সাইকেলের মালিক। পরে মালোপাড়াতে চোর হানিফের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে, চোর হানিফকে জিজ্ঞাসাবাদ চলছে জানালেও চুরি হওয়া সাইকেলেটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)