চুয়াডাঙ্গার পুলিশ সুপার বিপিএম পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালো আওয়ামী লীগ

আপলোড তারিখঃ 2022-02-02 ইং
চুয়াডাঙ্গার পুলিশ সুপার বিপিএম পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালো আওয়ামী লীগ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম পদক পাওয়ায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ-২০২২ এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন তিনি। এছাড়াও, পুলিশ সপ্তাহ-২০২২ এ চুয়াডাঙ্গা জেলা পুলিশ সমগ্র বাংলাদেশের পুলিশ ইউনিটসমূহের মধ্যে চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে প্রথম স্থান এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানে তৃতীয় স্থান অধিকার করে।

জেলা পুলিশের এ অর্জনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)