চুয়াডাঙ্গায় ৩ হাজার পিস মাস্ক বিতরণ করলো ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’

আপলোড তারিখঃ 2022-02-01 ইং
চুয়াডাঙ্গায় ৩ হাজার পিস মাস্ক বিতরণ করলো ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় করোনা প্রতিরোধে ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর উদ্যোগে ৩ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে। সংগঠনটি তিনব্যাপী মাস্ক বিতরণ ক্যাম্পেইনে জেলার বিভিন্ন মসজিদ, বাজার, রেলস্টেশন, গ্রন্থাগার, সরকারি-বেসরকারি অফিসসহ জনবহুল স্থানে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে। ‘আপনার মাস্ক কোথায়?’ স্লোগানে এ ক্যাম্পেইন কার্যক্রমটি পরিচালনা করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর চুয়াডাঙ্গার তরুণরা। এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সাজিদ বিন রশিদ, সাধারণ সম্পাদক শরিফা সুহাসীনি, মেহবুব হাসান কাজল, মুশফিকুর রহমান, সাইফুল্লাহ সাদিক সৌরভ, রাকিব আল মামুন, আলভী তাসনিম লাবন্য, অনিত হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)