মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2022-02-01 ইং
মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ আদালতের কার্যক্রম শুরু করা হয়। ভেজাল ও নকল খাদ্যদ্রব্য সরবরাহকারী ও বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশুদ্ধ খাদ্য আদালত কার্যক্রম শুরু করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালত মেহেরপুরের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ নির্দেশে এ দিন শহরে বিভিন্ন দোকানে অভিযানও চালায় বিশুদ্ধ খাদ্য আদালত।

অভিযানে অলি আহমেদ, নুর ইসলাম, সাইফুল ইসলামের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি নকল চেরি ফল জব্দ করা হয়। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রত্যেক জেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম কোর্টের ম্যাজিস্ট্রেট সমগ্র জেলার বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান পরিচালনা করতে পারবেন। এই আইনের অধীনে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর উদ্যোগে মেহেরপুরে প্রথম বারের মতো এ কার্যক্রম শুরু করা হলো।

আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিদ্যমান অন্যান্য ফৌজদারী ও বিশেষ আইনের অধীন ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)