আলমডাঙ্গা পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আসাদুল ইসলাম করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2022-02-01 ইং
আলমডাঙ্গা পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আসাদুল ইসলাম করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আসাদুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। গত রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার কনজারভেন্সি ইন্সপেক্টর আসাদুল ইসলাম অসুস্থ অনুভব করলে ওই রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তাঁর নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। তিনি দুই ডোজ টিকা নিয়েছিলেন। খন্দকার আসাদুল ইসলাম দৈনিক সময়ের সমীকরণ আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের ছোট ভাই। তাঁর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)