মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-01-31 ইং
মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:

মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ ফরজ আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ফরজ আলী মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার তারানগর-জয়পুর মাঝামাঝি পিচ রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে এসআই বিপ্লব, এএসআই নাজমুল, এএসআই আসাদ ও এএসআই আলিফ ফোর্স নিয়ে বাজার ব্যাগে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে তারানগর-জয়পুর মাঝামাঝি পিচ রাস্তা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ফরজ আলীকে আটক করে মুজিবনগর থানা পুলিশ।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আসামির বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রুজু আছে, আবারো তাকে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)