মেহেরপুরে ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2022-01-31 ইং
মেহেরপুরে ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ জন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। গতকাল রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। মেহেরপুর থেকে সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, রাতে তার মধ্যে ৫৮টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, রোববার তার মধ্যে ২৬টি পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ১৫২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৮৭, গাংনী উপজেলায় ৪৭ ও মুজিবনগর উপজেলায় ১৮ জন। এ পর্যন্ত জেলাতে মৃত্যুবরণ করেছে ১৮২ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৪, গাংনী উপজেলায় ৫৮ ও মুজিবনগর উপজেলায় ৪০ জন। জেলাতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫২৩ জন। তার মধ্যে সদর উপজেলায় ২০৮৬, গাংনী উপজেলায় ১৭৭৯ ও মুজিবনগরে ৬৫৮ জন। এছাড়াও ট্রান্সফার্ড হয়েছেন ১৩৭ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)