মহেশপুর বিজিবির জব্দকৃত ৭১ লাখ টাকার মাদক ধ্বংস

আপলোড তারিখঃ 2022-01-31 ইং
মহেশপুর বিজিবির জব্দকৃত ৭১ লাখ টাকার মাদক ধ্বংস ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

মহেশপুর-৫৮ বিজিবি কর্তৃক উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার মহেশপুরের খালিশপুরে বিজিবি দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাটালিয়ন সদরে অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে ৭১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ২২৪ বোতল ভারতীয়  ফেনসিডিল, ৩২৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ সিরাপ, ১৬১ কেজি ৫৭৯ গ্রাম গাঁজা এবং ৩ হাজার ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)