আলমডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-01-31 ইং
আলমডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ডবিল ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসমান আলীর বাসভবনে পৌর ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক আসমান আলী, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাবু, সাবেক কাউন্সিলর হাসান, পৌর সহসভাপতি সবুজ আলী, কৃষক লীগ নেতা অভিমুন্যু কুণ্ডু, সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান, রাজকুমার বেদ, আমিরুল ইসলাম মণ্টু, বদর উদ্দিন, ইউনুছ আলী, মোতালেব হোসেন খান, আবুল কাশেম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)