আলমডাঙ্গা কুমারীর সাবেক ছাত্রনেতা হামিদুলের মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-01-31 ইং
আলমডাঙ্গা কুমারীর সাবেক ছাত্রনেতা হামিদুলের মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের দক্ষিণপাড়ার মরহুম মুনসুর আলীর সহধর্মিনী ও ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলামের মা আনোয়ারা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার ভোররাত তিনটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মরহুমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবারে ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি সাত ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে কুমারী গোরস্থানে জানাজা শেষে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)