২৮ টাকার ইনজেকশন ১০০ টাকায় বিক্রির অভিযোগে ফার্মেসি সিলগালা

আপলোড তারিখঃ 2022-01-30 ইং
২৮ টাকার ইনজেকশন ১০০ টাকায় বিক্রির অভিযোগে ফার্মেসি সিলগালা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সংকটের অজুহাত দেখিয়ে ২৮ টাকার ইনজেকশন ১০০ টাকায় বিক্রির অভিযোগের ভিত্তিতে সেই ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা। এ সময় নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ফার্মেসি সিলগালা করা হয়। আজ রোববার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটের সামনে চন্দন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া ফার্মাসিস্ট নিয়োগ না থাকায় ফার্মেসি এক সপ্তাহের জন্য সিলগালা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

গতকাল শনিবার সকালে সংকটের অজুহাত দেখিয়ে ২৮ টাকার জেসোকেইন ২% ইনজেকশন (অবশ করার জন্য ব্যবহৃত) ১০০ টাকায় বিক্রির অভিযোগ ওঠে চন্দন ফার্মেসির মালিক ফরিদ উদ্দিন চন্দনের বিরুদ্ধে। এ ঘটনার পর ভুক্তভোগী সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন। রোববার দুপুরে ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। পরে ওই ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয়। এ সময় ২৮ টাকার ইনজেকশন ১০০ টাকা নেওয়ার ঘটনার সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিক ফরিদ উদ্দিনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মাসিস্ট নিয়োগ না থাকায় চন্দন ফার্মেসি এক সপ্তাহের জন্য সিলগালা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ তত্ত্বাবধায়কের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)