বিপিএম পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার

আপলোড তারিখঃ 2022-01-29 ইং
বিপিএম পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম পদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চুয়াডাঙ্গা কমিউনিটি। অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ-২০২২ এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন তিনি। এছাড়াও, পুলিশ সপ্তাহ-২০২২ এ চুয়াডাঙ্গা জেলা পুলিশ সমগ্র বাংলাদেশের পুলিশ ইউনিট সমূহের মধ্যে চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে প্রথম স্থান এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানে তৃতীয় স্থান অধিকার করে। জেলা পুলিশের এ অর্জনে গতকাল শনিবার বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় চুয়াডাঙ্গা কমিউনিটির এডমিনরা। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কমিউনিটির এডমিন মেরিনা জামান মমি, আলিফ হোসেন, মেহেরাব্বিন সানভী, নাফিউ, প্লানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)