জীবননগরে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-29 ইং
জীবননগরে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে কমিউনিটি গ্রুপের নেতৃবৃন্দের নেতৃত্ব বিকাশ ও এ্যাডভোকেসি বিষয়ে উপজেলা পর্যায়ে একদিনের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে লোকমোর্চার আওতায় একদিনের এই রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ: সালাম ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, ওয়েভ ফাউন্ডেশনের এ্যাডভাইজার আ: শুকুর, ওয়েভ ফাউন্ডেশনের জীবননগর উপজেলা সমন্বয়কারী কামনুজ্জামান যুদ্ধ, সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)