আলমডাঙ্গায় এক ইভটিজারকে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদন্ড প্রদান

আপলোড তারিখঃ 2017-06-20 ইং
আলমডাঙ্গায় এক ইভটিজারকে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদন্ড প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত এক ইভটিজারকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বিশ^বিদ্যালয় পড়–য়া এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগে ওই ইভটিজার অয়নকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান। জানা গেছে, আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার জহুরুল ইসলামের ছেলে জিসান শাহরিয়ার অয়ন গতকাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে দিয়ে যাওয়া বেসরকারী বিশ^বিদ্যালয়ে পড়–য়া এক ছাত্রীকে মারধর করে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ অয়নকে আটক করে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সাহসী ভূমিকার আলমডাঙ্গার অভিভাবক মহল যেমন স্বস্তিতে আছেন এবং তেমন উপজেলা নির্বাহী কর্মকতার প্রশংসায় পঞ্চমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)