বিয়ের ১৫ দিনের মাথায় নাবালিকা নববধূর বিষপান

আপলোড তারিখঃ 2022-01-29 ইং
বিয়ের ১৫ দিনের মাথায় নাবালিকা নববধূর বিষপান ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার বড়সলুয়া গ্রামে বিয়ের ১৫ দিনের মাথায় নাবালিকা নববধূ বিষপানে আত্নহত্যা করেছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। তবে কি কারণে বিয়ের ১৫দিনের মাথায় সে আত্নহত্যা করেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামের মাঝেরপাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ের পারিবারিকভাবে ১৫দিন আগে বিয়ে হয় বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের একটি ছেলের সাথে। বয়স কম হওয়ায় বিয়ের পর নাবালিকা নববধূ তার পিতার বাড়িতেই থাকতো। বিয়ের ১৫দিনের মাথায় গতকাল শনিবার বাড়িতে নতুন জামাই আসছে জেনে বাড়ির সবাই নানা কাজে ব্যস্ত হয়ে পড়ার ফাঁকে বিষপান করে নাবালিকা ওই নববধূ। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাকে চিকিৎসকের নিকট নেয়। এসময় ওই চিকিৎসক নাবালিকা ওই নববধূকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সে আত্নহত্যা করেছে সে বিষয়ে জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)