মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-01-29 ইং
মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বাদশা শেখ ও আকাশ গাজি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার তাঁদের আটক করা হয়। আটক বাদশা শেখ মুজিবনগর উপজেলা রশিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং আকাশ গাজী একই উপজেলার শিবপুর গ্রামের ইজারুল গাজীর ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির ওসি জুলফিকার আলীর নেতৃত্বে মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর নাগার মাঠ নামক স্থানে অভিযান চালানোর সময় বাদশাহ ও আকাশ গাজীকে গ্রেপ্তার করেন। এসময় বাদশা শেখের নিকট হতে ৬ শ গ্রাম এবং আকাশ গাজীর নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)