ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের বার্ষিক সভা

আপলোড তারিখঃ 2022-01-29 ইং
ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের বার্ষিক সভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

‘ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন’-এর বার্ষিক সাধারণ সভা ও গ্রুপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠুর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি, সততা ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল আল ইসলাম, ঝিনাইদহ চেম্বারের নাসিম, আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সাইফুল ইসলাম লিকু, সাইদুল ইসলাম টিটো, মোরশেদুল ইসলাম, মাসুদ রানা, মনোয়ার কায়সার, জাম্মিম সবুজ, আশরাফুল ইসলাম, এনামুল হক, অ্যাড. সুভাষ বিশ্বাস মিলন, মনিরা পারভিন, সুরিভ রেজা, নিপা জামান, আরিফা ইয়াসমিন লিম্পা, রবিউল ইসলাম জুয়েল, শরিফ বিশ্বাস, মেহেদী সুমন প্রমুখ বক্তব্য দেন।

সংবর্ধনার জবাবে গ্রুপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু বলেন, ‘মায়ের ভাষাকে রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি। অথচ আজ সমাজের সবর্ত্র মায়ের মুখের ভাষা বিকৃত করা হচ্ছে।’ তিনি বলেন, গ্রুপের পক্ষ থেকে যে ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন, তা আজীবন তিনি মনে রাখবেন।

ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আসিফ ইকবাল কাজল বলেন, অনলাইনভিত্তিক এই গ্রুপ শুধু আঞ্চলিক ভাষা রক্ষার আন্দোলন করে না, বরং এই গ্রুপ মানুষের কল্যাণে নিবেদিত রয়েছে। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও জেলার বাইরে থেকে শত শত মানুষ এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)