চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কয়েক খণ্ড নারীর লাশ

আপলোড তারিখঃ 2022-01-28 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কয়েক খণ্ড নারীর লাশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ট্রেনের নিচে পড়ে ১০ থেকে ১২ খণ্ড হয়ে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আমিরপুর রেলগেটের অদূরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেবারণ নেছা চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের রেলগেট এলাকার মৃত রহম মণ্ডলের স্ত্রী।

খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়।

নিহত পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরে নেবারণ নেছা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝেমধ্যেই সবার অজান্তে বাড়ি থেকে চলে যেতো। পরে আমরা খুঁজে বাডিতে নিয়ে আসতাম। শুক্রবার দুপুর ১২টার আগে বাড়ি থেকে বের হয়। পরে লোকমুখে শুনতে পাই রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে পড়ে তার শরীর ১০ থেকে ১২ খণ্ড হয়ে নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ট্রেনের নিচে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার শরীর ১০ থেকে ১২ খণ্ড হয়ে গেছে। লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)