তিতুদহ ইউপি নির্বাচনে নৌকার পক্ষে পথসভায় টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-01-28 ইং
তিতুদহ ইউপি নির্বাচনে নৌকার পক্ষে পথসভায় টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শুকুর আলীর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে ইউনিয়নের তিতুদহ, হুলিয়ামারী, বড়শলুয়া, বলদিয়াসহ বিভিন্ন স্থানে পথসভা ও গুরুত্বপূর্ণ জায়গার সাধারণ ভোটারদের সাথে কথা-বার্তা ও নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার, দেশ উন্নয়নের সরকার।  আর দেশকে প্রতিনিয়ত ডিজিটাল করতে কাজ করে যাচ্ছে এই সরকার। তিনি বলেন, ‘এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে প্রদান করেছে। আর শুকুর আলী অত্যান্ত ভালো মানুষ এবং গরিব-দুঃখী দুস্থ মানুষের জন্য কাজ করে চলছে প্রতিনিয়ত। তাই আপনারা ৭ ফেব্রুয়ারি সকলের পছন্দের প্রতীক নৌকার পক্ষে ভোট দেবেন।’

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, আওয়ামী লীগ নেতা সবুর হোসেন, জিল্লুর রহমান, নিলুয়ার মিয়া, লিটন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)