চুয়াডাঙ্গা ও দামুড়হুদার চার ইটভাটায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-01-28 ইং
চুয়াডাঙ্গা ও দামুড়হুদার চার ইটভাটায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯-এর বিভিন্ন ধারায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ও দামুড়হুদা উপজেলার দুটি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এর মধ্যে সদর উপজেলার এপেক্স ইটভাটাকে ২ লাখ টাকা, এমএএস ইটভাটাকে ৩ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার এমএমএন্ডবি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা ও রাইসা ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)