জীবননগরে দ্বিতীয় দিনের মতো সওজের উচ্ছেদ অভিযান

আপলোড তারিখঃ 2022-01-28 ইং
জীবননগরে দ্বিতীয় দিনের মতো সওজের উচ্ছেদ অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগর পৌর শহরের আড়াই একর জমির ওপর অবৈধ স্থাপনা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ অভিযান চলতে থাকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

এ দিন জীবননগর মেইন বাসস্ট্যান্ড থেকে দত্তনগর সড়ক, কালীগঞ্জ সড়ক ও চুয়াডাঙ্গা সড়কের পাশে অবৈধভাবে দখল করে থাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়ের নের্তৃত্বে উদ্ধার কাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও জীবননগর থানা পুলিশের সদস্য এবং জীবননগর ফায়ার সাভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, সওজের জমি দখলমুক্ত করাই গোটা শহরের দুই পাশ ফাঁকা হয়ে আছে, যা এক অন্যরকম জীবননগর পৌর শহরে পরিণত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)