দামুড়হুদার সুপরিচিতি মুখ চুমকি হিজরা আর নেই

আপলোড তারিখঃ 2022-01-28 ইং
দামুড়হুদার সুপরিচিতি মুখ চুমকি হিজরা আর নেই ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা সদরের সুপরিচিতি মুখ চুমকি হিজরা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরে তৃতীয় লিঙ্গের চুমকি বনানী পাড়ায় বসবাস করতেন। এলাকায় তিনি চুমকি হিজরা নামে পরিচিত ছিলেন। বিগত ৪৫ বছর ধরে তিনি দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের ছোট শিশুদের নাচিয়ে জীবিকা উপার্জন করতেন। সম্প্রতি কিছুদিন ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হন। এদিকে, তাঁর মৃত্যুর খবর শুনে দেশের বিভিন্ন প্রান্তের হিজরা সম্প্রদায়ের মানুষ তাঁকে একনজর দেখতে আসেন। এলাকার পরিচিত মুখ হিসেবে তাঁর মৃত্যুর খবর শুনে  গতকাল রাত ১০টার দিকে তাঁর জানাজায় শরিক হন স্থানীয়রা। পরে দামুড়হুদা দশমী পাড়ার কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)