আন্দুলবাড়ীয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করাই তিন ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-01-28 ইং
আন্দুলবাড়ীয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করাই তিন ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির।

এসময় আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স ইমরান ভ্যারাইটিজ স্টোরের সত্ত্বাধিকারী খন্দকার কামাল হোসেন, সরকার অ্যালুমিনিয়াম অ্যান্ড ক্রোকারিজের সত্ত্বাধিকারী জসীম উদ্দীন সরকার ওরফে জাণ্টু ও তানি স্টোরের সত্ত্বাধিকারী মশিউর রহমানকে (তুলুমিয়া) সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং মাস্ক পরিধান না করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারা মোতাবেক মাথাপিছু ৫ শ টাকা হারে সর্বমোট ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গোলাম রিজভী, শাহাপুর পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই আব্দুল হাইসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)