চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-01-27 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁড়িসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ ২ শ টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ বিশ্বাস (২৮) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পুরাতন পাড়ার মৃত আব্দুর রাজ্জাক খোকনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন, সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল্লাহ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আব্দুল্লাহ বিশ্বাসের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৫ লিটার তাঁড়ি উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)