জীবননগরে গলায় ভাত আটকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-01-27 ইং
জীবননগরে গলায় ভাত আটকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, উথলী:

জীবননগর উপজেলার খয়েরহুদায় গলায় ভাত আটকে মুজাহিদুল ইসলাম (৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই প্রতিবন্ধী শিশু জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের কারী মাওলানা ইসমাইল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শিশু মুজাহিদুল ইসলাম পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজ বাড়িতে ভাত খাচ্ছিল। ভাত খাওয়ার একপর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত গ্রাম্য ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। ততক্ষণে মুজাহিদুল ইসলাম মারা যায়।

কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ছবদুল মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। সে ঠিকমত চলাফেরা ও খাওয়া-দাওয়া করত পারে না। দুপুরে গলায় ভাত আটকে সে মারা গেছে। এদিকে, গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে নিহত শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)