মহেশপুরে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-01-27 ইং
মহেশপুরে ভারতীয় সীমান্তে বাংলাদেশীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মহেশপুর:

ঝিনাইদহের মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতের কাশিপুরে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। মৃত ওই বাংলাদেশির নাম প্রদীপ কংশ বণিক (৪৮)। গত মঙ্গলবার সকালে ভারতের কাশিপুরের রাস্তায় প্রদীপ কংশ বণিকের মৃতদেহটি পড়ে ছিল।

এলাকাবাসী জানান, ভারতের পশ্চিবঙ্গের ২৪ পরগনা জেলার বাগদা থানার কাশিপুর গ্রামের সীমান্ত এলাকায় এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে বাগদা থানা পুলিশ। পাসপোর্টধারী ব্যক্তির নাম প্রদীপ কংশ বণিক। মৃতদেহের পাশে চারটি মোবাইল ফোন, র‌্যাংক্স মটরস্ লি.-এর একটি ভিজিটিং কার্ড পড়ে ছিল। যোগাযোগ করলে লিটন নামে এক কর্মকর্তা জানান, প্রদীপ কংস বণিক তাঁদের হেড অফিসের ম্যানেজার।

অফিস থেকে খবর পেয়ে এবি ব্যাংকে কর্মরত সুবীর কংস বণিক ফোনে জানান, প্রদীপ তাঁর বড় ভাই। তিনি র‌্যাংক্স মটরস্ লি.-এর ম্যানেজার। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি গত ২৩ জানুয়ারি অফিসের কাজে যশোর যান। তাঁর পাসপোর্টে বিজনেস ভিসা লাগানো আছে। তিনি কী কারণে ভারতে গেছেন, তা তিনি জানেন না বলে জানান মৃত প্রদীপ কংস বণিকের ভাই সুবীর কংস বণিক।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতে এক বাংলাদেশীর মরদেহ পাওয়া গেছে বলে সকালে শুনেছি। পরে আর কিছুই জানতে পারেনি।’

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নিহত প্রদীপের নিকট যে পাসপোর্ট ছিল, তা ভারতীয়। ফলে তার লাশ ভারতীয় পুলিশ ও বিএসএফ নিজেদের নাগরিক দাবি করে নিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)