ডাউকিতে সাবেক আ.লীগ নেতা ওয়াজেদ আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-01-27 ইং
ডাউকিতে সাবেক আ.লীগ নেতা ওয়াজেদ আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ওয়াজেদ আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ডাউকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, সাবেক সভাপতি খবির উদ্দিন, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আনিছ ডাক্তারসহ বিভিন্ন নেতা-কর্মীরা।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এদিকে, ওয়াজেদ আলীর আত্মার মাগফিরাত কামনায় সবার নিকট দোয়া চেয়েছেন মরহুমের ছেলে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)