আলমডাঙ্গা পৌরসভায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-01-27 ইং
আলমডাঙ্গা পৌরসভায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা  পৌরসভার মেয়র হাসান কাদির গনু এ কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর আরও তিনটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলাম নূর। আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, মজিবুল হক, জহুরুল হক স্বপন, আব্দুল গাফ্ফার, সদর উদ্দিন ভোলা, ডালিম হোসেন, বাপ্পি, সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, স্যানেটারি পরিদর্শক বিল্লাল হোসেনসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)