কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার পরিচিতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার পরিচিতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার আয়োজনে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় কার্পাসডাঙ্গা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী। আরও বক্তব্য দেন সহিদুল হক, আশরাফুল হক, শাফিক-উর রহমান, সাংবাদিক আতিয়ার রহমান, মোখলেছুর রহমান, শওকত আলী প্রমুখ। বক্তারা বলেন, লোকমোর্চার কাজ হচ্ছে সেবাদাতা ও সেবাগ্রহীতার মাঝে সেতু হিসেবে কাজ করে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)