জীবননগরে সাত দিনব্যাপী ব্লক প্রিন্টিং ও বাটিক প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
জীবননগরে সাত দিনব্যাপী ব্লক প্রিন্টিং ও বাটিক প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় জীবননগরে সাত দিনব্যাপী ব্লক প্রিন্টিং ও বাটিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জীবননগর উপজেলা যুব উন্নয়নের আয়োজনে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবির।

        বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, কোর্স কডিনেটার ও জীবননগর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কালাম কবীর, প্রশিক্ষক রাহিমা খাতুন রুহি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)