গাংনীতে লাটাহাম্বারের ধাক্কায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
গাংনীতে লাটাহাম্বারের ধাক্কায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মিরাজুল ইসলাম লালন (৩৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে গরু বহনকারী লাটাহাম্বারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত ব্যবসায়ী উপজেলার শিমুলতলা গ্রামের রহমান আলীর ছেলে।

জানা যায়, গত সোমবার উপজেলার বামন্দী গরুর হাট থেকে গরুভর্তি একটি লাটাহাম্বার বেপরোয়া গতিতে হাটবোয়ালিয়া যাওয়ার পথে শিমুলতলা গ্রামের দাসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার জন্য মিরাজুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু  হয়। লাটাহাম্বারের চালক মুহিদুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের দাসপাড়ার আজগর আলীর ছেলে। গতকাল রাত ১০টায় জানাজা শেষে নিজ গ্রামে নিহত লালনের দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)