গাংনীতে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
গাংনীতে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীর কল্যাণপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিলসহ শামীম হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাতটার দিকে উপজেলার কল্যাণপুর মধ্যপাড়ার একটি বাগানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক শামীম হোসেন উপজেলার কল্যাণপুর জোয়ার্দ্দার পাড়ার শহিদুল হকের ছেলে। গাংনী অফিসার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহা. শরিফ হাবিবুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালান।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কল্যাণপুর গ্রামের একটি আম-কাঁঠালের বাগানের মধ্যে গাঁজা ও ফেনসিডিল নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীম হোসেনকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা করেছে। আটক শামীম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)