স্কুলছাত্র নিখোঁজের এক সপ্তাহ পর মামলা!

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
স্কুলছাত্র নিখোঁজের এক সপ্তাহ পর মামলা! ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের স্কুলছাত্র আবু হুরায়রা নিখোঁজের এক সপ্তাহ পর অবশেষে মামলা দায়ের করেছেন আবু হুরায়রার পিতা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ আবু হুরায়রার পিতা আবদুল বারেক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

তদন্তের স্বার্থে অভিযুক্ত পাঁচজনের নাম না জানালেও মামলার সত্যতা স্বীকার করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নিখোঁজ স্কুলছাত্রের পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি আরও বলেন, তাঁরা সবকিছু মাথায় রেখেই অত্যান্ত গুরুত্ব দিয়ে শিশু আবু হুরায়রাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, নিখোঁজ আবু হুরায়রা তালতলা গ্রামের ভুট্টা ব্যবসায়ী ও কৃষক আবদুল বারেকের ছেলে। সাত ভাই-বোনের মধ্যে সকলের ছোট আবু হুরায়রা। এ বছর লটারির মাধ্যমে চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়েছে সে। পরে গত ১৯ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আবু হুরায়রা পার্শ্ববর্তী বাড়ির রনজু হক নামের এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায়। ওই শিক্ষকের ঘরে বই-ব্যাগ রেখে বাইরে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। রাতে পুলিশকে খবর দেয় তারা। এলাকায় মাইকিংও করা হয়। পরে ধারণা করা হয়, বাড়ির পাশে পুকুরে পড়েছে, সে জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে পুকুরে দীর্ঘসময় ধরে তল্লাশি করেন। তবু সন্ধান মেলেনি তার। বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এক সপ্তাহ পর গতকাল রাতে সদর থানার মামলা দায়ের করেন পিতা আবদুল বারেক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)