চুয়াডাঙ্গা বারের দুই আইনজীবীকে অনুদানের চেক প্রদান

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
চুয়াডাঙ্গা বারের দুই আইনজীবীকে অনুদানের চেক প্রদান ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির দুই সদস্য অ্যাড. মমতাজ খাতুন ও অ্যাড. নাসির উদ্দিনকে (৩) ১০ হাজার টাকা করে চেক অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এই দুই আইনজীবীকে এ চেক হস্তান্তর করা হয়।

এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক তালিম হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান ও কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন আকতার, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন জানান, আইনজীবীদের সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক চুয়াডাঙ্গা বারের সদস্য মমতাজ খাতুন ও নাসির উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে প্রত্যককে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)