ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট দুইভায়ের এক বিঘা জমির মিশ্র ফসল কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে তাঁদেরই আপন বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হওয়ার দাবি ভুক্তভোগী দুই ভাইয়ের। গত ১৪ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মুচরার মাঠে এ ঘটনা ঘটে। পরবর্তীতে গত রোববার (২৩ জানুয়ারি) ছোট ভাই মাসুদ রানা বাদী হয়ে অভিযুক্ত বড় দুই ভাইসহ নিতজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা করেছে। ভুক্তভোগী ও অভিযুক্ত চার ভাই বালিয়াকান্দি গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে। এই চার ভাইয়ের মধ্যে ভুক্তভোগী দুই ভাই হলেন- আফিল উদ্দীন (৫০) ও মাসুদ রানা (৪০) এবং অভিযুক্ত দুই ভাই হলেন- আরজান সরদার (৭০) ও আব্দুর রহমান আদিল (৫৮)।
ভুক্তভোগী দুই ভাই আফিল উদ্দীন ও মাসুদ রানা বলেন, বালিয়াকান্দি গ্রামের মুচরার মাঠে আমরা দুই ভাই মিলে একটি মিশ্র ফসল আবাদ করেছিলাম। এর মধ্যে সাড়ে তিনশত কলা গাছ, মিষ্টিকুমড়া ও বেগুন গাছের চাড়া রোপন করেছিলাম দুই মাস পূর্বে। কিন্তু আমাদের বড় দুই ভাই আরজান সরদার ও আব্দুর রহমান আদিল পরিকল্পনা করে এই জমির সমস্ত গাছের চারা কেটে বিনষ্ট করেছে। এতে আমাদের দুই ভাইয়ের কয়েকলাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বেও বেশ কয়েকবার আমরা চারভাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার জমি নিয়ে এই বিরোধ মিটানোর চেষ্টাও করেছি। কিন্তু তাতে কোন সমাধান হয়নি। এবার এভাবে জমির সমসবত ফসলের চারা কেটে নষ্ট করছে। ভাইয়ে ভাইয়ে তো রক্তা-রক্তি করতে পারি না। যে কারণে একটি সমাধানের আশায় গত ২৩ তারিখ চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল আমলি আদালতে একটি মামলা করেছি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবু তাঁহের বিশ্বাস বলেন, ‘পৈত্রিক সম্পত্তি নিয়ে চার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে গত দু বছরে চারভাই স্থানীয়ভাবে একাধীকবার মিমাংসার জন্য একত্রিতও হয়েছে। তবে তাতে কোন লাভ হয়নি। পরবর্তীতে তাঁরা আইনের আশ্রয় নেয়। এরই মধ্যে গত কয়েকদিন পূর্বে চার ভাইয়ের মধ্যে বড় দুই ভাই ছোট দুই ভাইয়ের কলা বাগান কেটে বিনষ্ট করেছে বলে শুনেছি।’
