সাবেক ছাত্রলীগের নেতা হালিমের মৃত্যু, এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
সাবেক ছাত্রলীগের নেতা হালিমের মৃত্যু, এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মিসকিন আলীর মেজো পুত্র মো. সাহেদ হাসান হালিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন স্ট্রোকে প্যারালাইসড হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম সাহেদ হাসান হালিম বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। আরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাহেদ হাসান হালিমের অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ হারালো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ মানুষকে। তাঁর এই মৃত্যু আওয়ামী লীগ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমের মৃত্যুতে নেতৃবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন।
এদিকে, মো. সাহেদ হাসান হালিমের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)