আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সহসভাপতি ডা. মীর আনিছুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, সহসাধারণ সম্পাদক দেওয়ান ইয়াছিন উল্লাহ্, কোষাধ্যক্ষ দাউদ হোসেন, কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদসহ প্রেসক্লাবের সদস্যরা। এদিকে, পারিবারিক উদ্যোগে গতকাল মাগরিবের নামাজের পর সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের বড় পুত্র মুস্তাসিম বিল্লাহ্’র ৮ম জন্মদিন কেক কেটে পালিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)