আলমডাঙ্গায় তিন মাদকসেবীকে জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2022-01-26 ইং
আলমডাঙ্গায় তিন মাদকসেবীকে জেল-জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় তিন মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড ও ১ শ টাকা করে অর্থদণ্ড এবং স্বাস্থ্যবিধি না মানায় চারজনকে ৬ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মুন্সিগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালালে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনকালে হাতেনাতে তিন মাদকসেবীকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ট্যাপেন্টা নামক মাদক উদ্ধার করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহিদ ওই তিন মাদকসেবীকে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান ও প্রত্যেককে ১ শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা প্রধান সড়কে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০-এর ২৬৯ ধারায় ৪ জনকে দেড় শত টাকা করে মোট ৬ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)