চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক

আপলোড তারিখঃ 2022-01-24 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ফোর্সদের সমন্বয়ে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক নিয়মিত প্যারেড অনুশীলনপূর্বক প্যারেডের মান অধিকতর ভালো করার নির্দেশ দেন। প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের মধ্যে শারীরিক ফিটনেস ও টার্ন আউট ভালো হওয়ায় জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। করোনা মোকাবিলায় পুলিশ সদস্যসহ সকলকে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরআই পুলিশ লাইনস ও সকল থানা/ফাঁড়ি/তদন্তকেন্দ্র, ক্যাম্প ইনচার্জ এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী সকল পর্যায়ের অফিসার-ফোর্সগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)