আলমডাঙ্গার ইউএনও রনি আলম নূর করোনাক্রান্ত

আপলোড তারিখঃ 2022-01-24 ইং
আলমডাঙ্গার ইউএনও রনি আলম নূর করোনাক্রান্ত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর করোনা আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯ জানুয়ারি বুধবার ইউএনও রনি আলম নূর অসুস্থ অনুভব করলে ওই রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তাঁর নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। ইউএনও রনি আলম নূর দুই ডোজ টিকা নিয়েছিলেন।

এদিকে, গাড়ির ড্রাইভারসহ দুই বডিগার্ডের করোনা পরীক্ষা নেগেটিভ আসে। এ ব্যাপারে ইউএনও রনি আলম নূর জানান, তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর শরীর অনেকটা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)