মেঘলা আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যও দেয়নি উঁকি!

আপলোড তারিখঃ 2022-01-24 ইং
মেঘলা আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যও দেয়নি উঁকি! ছবির ক্যাপশন:

সারাদিন মেঘাচ্ছন্ন ভেজা রাস্তায় পড়েনি সূর্যের কিরণ। গত শনিবারের ন্যায় গতকাল রোববার সারাদিন একটি বারের জন্যও এ চুয়াডাঙ্গা জেলার মানুষ সূর্যের দেখা পাননি। কারণ সূর্য উঁকি দেয়নি। সারাদিন মেঘলা আকাশে থেমে থেমে শুধু ঝির ঝির বৃষ্টিই ঝরেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, সারাদিনে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে গুড়ি গুড়ি এই সামান্য বৃষ্টিই সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতে হলে ছাতা নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছে। বৃষ্টির সঙ্গে উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে বাড়িয়েছে কয়েকগুন। গতকাল এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, এই পরিস্থিতিতে জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষকে হতে হচ্ছে চরম দুর্ভোগের শিকার। সকাল ও বিকেলের কিছু সময়ে খড়কুটো জালিয়ে মানুষকে হাত-পা ছেঁকে উষ্ণতা নিতেও দেখা গেছে। সারা দিনের এই মেঘাচ্ছন্ন ভেজা আবহাওয়া নাজেহাল করেছে জেলাবাসীর সাধারণ কর্মকাণ্ডকে।

ওষুধ কোম্পানিতে কর্মরত জাহাঙ্গীর আলম নামের এক চাকরিজীবী বলেন, ‘সকাল ৯টার পূর্বেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হয় আমাদের মতো ওষুধ কোম্পানির প্রতিনিধিদের। প্রতিদিনের ন্যায় আজও (গতকাল) মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। তবে মেঘাচ্ছন্ন আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টির জন্য রেইনকোর্ট পরেই বাড়ি থেকে বের হতে হয়েছে। কিন্তু এই ঠাণ্ডার মধ্যে বৃষ্টিতে নাজেহাল অবস্থা। জানি না এমন আর কত দিন থাকবে।’

চুয়াডাঙ্গা পৌর শহরের এক রিকশাচালক সানোয়ার বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত বড় বাজার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেও ভাড়া পেয়েছি মাত্র ৬০ টাকা। শনিবার সারা দিনও ঠিকমত ভাড়া হয়নি। এই কুয়াশার মতো ঝিরিঝিরি বৃষ্টিতে রিকশা চালানো কষ্টকর।’

শহরের কোর্ট মোড় এলাকার চায়ের দোকানদার রফিকুল ইসলাম বলেন, ‘দুইদন যাবত বেচাকেনা করতে পারিনি। ঠাণ্ডা বেশি হলেও অল্প সংখ্যক ক্রেতা আসে দোকানে। কিন্তু সারাদিন আকাশ মেঘলা। তার ওপরে বৃষ্টি, সারাদিনে দোকানে কেউই তেমন চা খেতে আসেনি। বেচাকেনা একেবারেই কমে গেছে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ সামাদুল হক জানান, রোববার সকাল ৯টা দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্র ছিল ১৯.০ ডিগ্রি সেলসিয়াস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও রোদ না থাকায় শীতের তীব্রতা অনুভব করছে চুয়াডাঙ্গা জেলাবাসী। আজ সোমবারের পর থেকে আবওহাওয়া উন্নতির দিকে যাবে। রোববার সারাদিনে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সারাদিন এ জেলায় সূর্যের দেখা মেলেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)